সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ রোববার। আজ খুলনায় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

রোববার আবহাওয়া অফিসের তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৪০ দশমিক ৯, বরিশালে ৪০ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৬, সিলেটে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রোববার দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ