সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

পুরান ঢাকার আতা মসজিদে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পুরান ঢাকার বংশাল নতুন রাস্তার আতা মসজিদের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ এপ্রিল) রাত দশটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস মিডিয়া জানায়,  রোববার (২৫ এপ্রিল) রাত ১০টা ২ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম আগুনের সংবাদ পেয়ে সেখানে যায় এবং নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান ঢাকা পোস্টকে জানান, আগুন ১০টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস চারপাশ থেকে আগুন নেভানোর কাজ করেছে। আগুন পাঁচতলার বাইরে ছড়িয়ে পড়েনি।

ফায়ার সার্ভিস জানায়, তারাবির নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার পর আগুন লেগেছে। ভেতরে লোকজন আটকে পড়ার আশঙ্কা নেই। তবে আগুন পুরোপুরি নেভানোর পর ফায়ার সার্ভিস ভেতরে ঢুকে আগুনের সূত্র বের করবে। এখন পর্যন্ত কোনো হতাহত নেই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ