মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২

পাচারের সময় সীমান্ত থেকে ৫০ টন সরকারি চালসহ ট্রলার জব্দ, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বাবুগঞ্জ উপজেলা সীমান্ত থেকে ট্রলারভর্তি ৫০ টন সরকারি চাল উদ্ধার করা হয়েছে। সরকারি চাল পাচারের অভিযোগে এ সময় একজনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার দুপুরে বাবুগঞ্জের আঁড়িয়াল খাঁ নদীর কুমারিকিট নামক স্থানে ট্রলারভর্তি সরকারি চাল দেখে স্থানীয় জনগণ ট্রলারটি আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে ছত্তার মাঝি নামক একজনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়রা ট্রলারটি আটক করে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থল এসে একজনকে ৫০ মেট্রিক টন সরকারি চালসহ আটক করি। উদ্ধারকৃত চাল মেহেন্দিগঞ্জ থেকে মুলাদিতে যাচ্ছিল বলে নিশ্চিত করেছেন ওসি মিজানুর রহমান।

তিনি আরও বলেন, আমরা আটকের পর বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে বিকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার মো. মিজানুর রহমান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ