মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটির ৫৩ যাত্রীই মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার বালির সমুদ্রসীমায় নিখোঁজ হওয়া ‘কেআরআই নাংগালা-৪০২’ সাবমেরিনটির ৫৩ যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার (২৫ এপ্রিল) সেনাপ্রধান মার্শাল হাদি তাজাহানতো সাংবাদিকদের বলেন, ‘খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ এবং উদ্ধার হওয়া বস্তুগুলোর ভিত্তিতে বোঝা যাচ্ছে সাবমেরিনটি ডুবে গেছে এবং এর সব নাবিকেরাই মৃত্যুবরণ করেছেন।’

তিনি জানান, সাবমেরিনটি তিনটি খণ্ডে ভেঙে যায়।

১৯৭০ এর দশকের শেষের দিকে এই সাবমেরিন তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে কাজ শেষ হয়।

ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন বহরের মধ্যে অন্যতম এই নৌযান গত বুধবার হলিডে দ্বীপ বালি থেকে সরাসরি টর্পেডো প্রশিক্ষণ অনুশীলনের সময় অদৃশ্য হয়ে যায়।

শনিবার নেভির চিফ ইউদো মারগোনো বলেন, উদ্ধারকর্মীরা টর্পেডো স্ট্রেইটনার অংশ, একটি গ্রিজ বোতল যা পেরিস্কোপে তেল ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়েছিল এবং সাবমেরিন থেকে জায়নামাজ ও প্রার্থনা করার সামগ্রীসহ বেশ কয়েকটি জিনিস পেয়েছেন।

সাবমেরিনটি খুঁজতে রিগুয়ের নামের যুদ্ধ জাহাজ শুক্রবার তল্লাশি এলাকায় পৌঁছায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ