শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ মাদক কারবারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া জেলে ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ শাহপরীর দ্বীপ এলাকার মৃত মতলবের ছেলে মো. ইসহাক (৩৫), একই এলাকার সিরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (২০) ও মৃত শরীফের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২০)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া জেলে ঘাট এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে-এমন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদলের সদস্যরা সেখানে অবস্থান নেয়। কিছু সময়ের মধ্যে তিন ব্যক্তি নদীর তীরে উঠতে থাকে।

এমন সময় বিজিবি টহল চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের আটক করতে সক্ষম হয় বিজিবি। তাদের দেহ তল্লাশি করে তিনটি বড় প্যাকেটে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ওই তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান তিন মাদক কারবারিকে থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ