সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

রানা প্লাজা ধসের ৮ বছর: নিহতদের স্মরণে আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারের রানা প্লাজা ধসের আট বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে করোনার পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে কর্মসূচির আয়োজন করেছে নিহত শ্রমিকদের পরিবার, আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হয়েছে এ কর্মসূচি।

উপজেলা প্রশাসনের বিধিনিষেধ থাকায় গত বছরও দিবসটি পালনে তেমন কোনো কর্মসূচি পালন করা হয়নি। এবছর আবারো করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রানা প্লাজা ট্র্যাজেডি দিবসে কোনো কর্মসূচি নেই বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, নিহতদের স্মরণে ধসে পড়া রানা প্লাজার সামনের কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সকাল ৮টায় স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেয়া হবে।

তিনি আরো বলেন, অন্যবার মাইক ও ব্যানার লাগিয়ে, স্টেজ তৈরি করে হতো। আমরা এবার এগুলো করছি না।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, শ্রমিক নেতাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি। যেহেতু করোনা মহামারির সময় চলছে। স্বাস্থবিধি অনুসরণ করে জাতীয় প্রোগ্রামগুলো যেভাবে হয়ে থাকে। এরকম করে তারা তাদের প্রোগ্রামটি সীমিত আকারে করবে। কোনোভাবেই স্বাস্থবিধি ভাঙা যাবে না।

প্রসঙ্গ, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে ঢাকার সাভারে ধসে পড়ে রানা প্লাজার নয়তলা ভবন। দেশের ইতিহাসের ভয়াবহ এ ট্র্যাজেডিতে সরকারি হিসেবে প্রাণ হারান প্রায় এক হাজার ১১২ জন শ্রমিক। এখনও নিখোঁজ আছেন অনেকে। আহত ও পঙ্গুত্ববরণ করে মানবেতর দিনযাপন করছেন আরও প্রায় দুই হাজার শ্রমিক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ