মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’

মাদারীপুরে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫, আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে কালকিনি উপজেলা লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গেন্দু কাজী ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে ফজলুল হক বেপারী তার কর্মী-সমর্থকদের নিয়ে লক্ষীপুর বাজারে হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে গেন্দু কাজীর লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজার ও পাশের অর্ধশত দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তিন পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ১৫ জন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

কালকিনির খাসেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আল মামুন জানান, সংঘর্ষের ঘটনায় মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি নিক্ষেপ করে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ