মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২

প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনা নিয়ে দুর্নীতি করলে রক্ষা নেই: মির্জা আজম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ মোকাবেলা করার পাশাপাশি কর্মহীন নিম্ন আয়ের মানুষেরা যাতে অভাবে না থাকে সেদিকেও সু-দৃষ্টি রাখছেন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ লাখ পরিবারকে আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন।

‘সরকার ঘোষিত এই প্রণোদনা যাতে যোগ্য ব্যক্তিরা পায় এবং শতভাগ স্বচ্ছতা বজায় থাকে এ ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনা নিয়ে কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

শনিবার জামালপুরের মেলান্দহ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ