শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

নিখোঁজ সেই সাবমেরিন থেকে অক্ষত জায়নামাজ উদ্ধার করলো নৌবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সাবমেরিনের ধ্বংসাবশেষ নিখোঁজের তিনদিন পর পাওয়া গেছে। নৌবাহিনী বলছে, গভীর সাগরে ডুবে গেছে ‘কেআরআই- নাংগাল ফোর জিরো টু’ সাবমেরিনটি।

অক্সিজেনের মজুদ ফুরিয়ে যাওয়ায় ৫৩ নাবিকের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার সকালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ডুবোজাহাজটিতে থাকা অক্সিজেন। নিখোঁজ হয়ে যাওয়া নৌবাহিনীর সাবমেরিনটি ডুবে গেছে বলে ঘোষণা করেছে সে দেশের সামরিক বাহিনী।

জানা যায়, উদ্ধারকর্মীরা একাধিক বস্তু পেয়েছেন। একটি স্ক্যানারে ধরা পড়েছে সাবমেরিনটি ৮৫০ মিটারে গভীরে রয়েছে। যা মানুষের বেঁচে থাকার গভীরতা সীমার চেয়ে বেশি। এটি ৫০০ মিটার গভীর পর্যন্ত চলাচলের জন্য নির্মিত।

যেসব জিনিস পাওয়া গেছে তার মধ্যে রয়েছে জায়নামাজ, গ্রিজের একটি বোতল যা লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, একটি যন্ত্র যা টর্পোডের হাত থেকে জাহাজটিকে রক্ষায় সাহায্য করে। তথ্যসূত্র: সিএনএন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ