বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর মাদারটেকে মিলল নারীর খণ্ডিত মাথা ও দুই হাত মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন প্রবাসীদের অধিকার সুরক্ষা জাতীয় নিরাপত্তারই অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো

গর্ভাবস্থায় রোজা রেখে করোনা রোগীদের সেবা করছেন যে নার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একে চার মাসের অন্তঃসত্ত্বা তার উপর দিনভর রমজান মাসের রোজা রাখা—দুর্বল শরীরে যে সংক্রমণের সম্ভাবনা অত্যন্ত বেশি, তা ভাল করেই জানেন সুরতের কোভিড কেয়ার ইউনিটের নার্স ন্যান্সি। কিন্তু সে সব ছাপিয়ে গিয়েছে তাঁর কর্তব্যপরায়ণতা, রোগীর প্রতি দায়িত্ববোধ।

নিজের সুরক্ষার কথা না ভেবেই দিনরাত তাই কোভিড রোগীদের সেবা করে চলেছেন তিনি। তিনি ন্যান্সি আয়েজা মিস্ত্রি। এই মুহূর্তে সুরতের অটল কোভিড-১৯ কেয়ার ইউনিটে কর্মরত তিনি। ন্যান্সি ৪ মাসের অন্তঃসত্ত্বা। তার উপর রমজান মাসও চলছে। দিনভর প্রায় কিছু না খেয়েই থাকছেন তিনি। তা সত্ত্বেও রোজ ৭ থেকে ৮ ঘণ্টা কোভিড কেন্দ্রে কাজকরে চলেছেন।

করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই এই কোভিড কেন্দ্রে তিনি কর্মরত। নিজের এবং সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে কোভিডবিধি কড়া ভাবেই মেনে চলছেন তিনি। ন্যান্সির মতে, ‘আমার গর্ভে সন্তান রয়েছে। কিন্তু আমার কাছে দায়িত্বও গুরুত্বপূর্ণ, প্রভূর কৃপায় পবিত্র রমজান মাসে আমি রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় পাওনা।’ সূত্র, আনন্দ বাজার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ