সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

করোনা: ভারতের সাথে সব স্থলবন্দর বন্ধের দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ প্রতিরোধে ভারতের সাথে দেশের সবগুলো স্থলবন্দর বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘করোনার ভয়ঙ্কর প্রকোপে পর্যুদস্ত সেবা পরিস্থিতি। ইতোমধ্যে ভারত বিশ্বে সংক্রমণের হারে সবার ঊর্ধ্বে। দেশটিতে সংক্রমণ মারাত্মক, সেখানকার মারাত্মক পরিস্থিতি। আমি ভারতের এ বিষয়টি এ কারণে উল্লেখ করছি যে, ভারতের সাথে আমাদের এখনো প্রচুর পরিমাণ ব্যবসায়িক সম্পর্ক এবং স্থলপথে আমাদের নাগরিকদের যাতায়াত আছে। বিশেষ করে মেডিক্যাল ভিসা বা অন্য কারণে।’

বিএনপি মহাসচিব বলেন, আমরা দেখছি, পশ্চিমবাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে এজন্য আমরা মনে করছি স্থলপথে যে সীমান্তগুলো আছে এই সীমান্তগুলো একেবারে বন্ধ করা দরকার।

তিনি বলেন, ‘ইতোমধ্যে বলা হয়েছে বাইরে থেকে যারা বিমানে করে আসবেন তাদের মাত্র তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে এটা আমি বিশ্বের কোথাও শুনিনি।’

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ওই সমস্ত সিদ্ধান্তগুলো আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ