সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

করোনায় আরও ৮৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ৯৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটি ধরা পড়েছে ২ হাজার ৬৯৭ জনের শরীরে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এসব জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭১টি। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৬৯৭ জন নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।

এর আগে গত ১৯ এপ্রিল করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে সর্বোচ্চ। তার আগের দিন ছিল ১০২ জন, এর আগের টানা দুইদিন ১০১ জন করে মৃত্যুর খবর আসে।

১৯ এপ্রিল সর্বোচ্চ রেকর্ডের পর থেকে মৃত্যু ও সংক্রমণ কমতে থাকে। ২০ এপ্রিল ৯১ জন, ২১ এপ্রিল ৯৫ জন এবং ২২ এপ্রিল ৯৮ জনের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ৯৪ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তার আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন ৯৬ জনের মৃত্যু হয়েছিল। যা এ যাবতকালে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ