বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর মাদারটেকে মিলল নারীর খণ্ডিত মাথা ও দুই হাত মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন প্রবাসীদের অধিকার সুরক্ষা জাতীয় নিরাপত্তারই অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো

করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। আমাদের করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের শাস্তির আওতায় আনতে হবে। সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ১১টায় সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোন কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স সংযুক্ত হন সড়ক মন্ত্রী। বরিশাল জোনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান সড়ক ও মহাসড়কে ঈদের প্রস্তুতি উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সময় তিনি আরও বলেন, করোনার সাথে লড়াই করার পাশাপাশি উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিধি মেনে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মানতে হবে কঠোরভাবে।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারাই উদ্বিগ্ন যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। সবাইকে অপপ্রচার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান সড়ক মন্ত্রী।

ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন প্রকল্পের অগ্রগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন সড়ক মন্ত্রী। পায়রা ও বেকুটিয়া সেতু নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দেন তিনি।

এ সময় বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল মন্ত্রীকে জানান, ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন মহাসড়কের জমি অধিগ্রহণ চলমান আছে। বরিশাল জোনে ১২টি প্রকল্প চলমান আছে। সার্বিক অগ্রগতি ৫৫ ভাগ। এবারের ঈদ যাত্রায় কোন দুর্ভোগ হবে না বলে মন্ত্রীকে অবগত করেন তিনি।

এই সভায় সভাপতিত্ব করেন সওজ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল। ভার্চুয়াল সভায় ঢাকা থেকে সড়ক যোগাযোগ সচিব মো. নজরুল ইসলাম এবং প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর ছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ