শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

একদিনে করোনা আক্রান্তের নতুন বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ৯৯ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৬২ লাখেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সর্বোচ্চ ৮ লাখ ৯৬ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মারা গেছেন আরও ১৪ হাজার ২১৮ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২১৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৯২২ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৯৯ হাজার ৩১৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৩৫০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৪০ লাখ ১৮ হাজার ৪৬৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৬ লাখ দুই হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন এক লাখ ৮৯ হাজার ৫৪৯ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪২ লাখ ৩৯ হাজার ১১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৪০ হাজার ৯৪৬ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ২ হাজার ৪৯৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ