বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

অক্সিজেন উৎপাদনে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত রোগীদের অনেকের দ্রুত ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। সেই রোগীদের দরকার হচ্ছে অতিমাত্রায় অক্সিজেন। গুরুতর অসুস্থরা অক্সিজেন পেতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন। চাহিদা বেড়ে যাওয়ায় অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর চাপ সামলাতে হিমশিম অবস্থা।

করোনা আক্রান্ত রোগীদের প্রধান ভয় শ্বাসকষ্ট। ফুসফুসে সংক্রমণ হওয়ায় শ্বাসযন্ত্র স্বাভাবিক রাখতে দরকার হচ্ছে অক্সিজেনের। আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক শ্বাস নেয়ার ক্ষমতা কমে যাওয়ায় অধিক পরিমাণে অক্সিজেনের দরকার হয়। সিলিন্ডার, কনসেনট্রেটর, হাই ফ্লো ও আইসিইউতে নিয়ে রোগীকে অক্সিজেন দিতে হচ্ছে।

হাসপাতালে অক্সিজেনের চাহিদাও কয়েকগুন বেড়ে গেছে। রাজধানীর এই বেসরকারি হাসপাতালে অন্যসময় দৈনিক ৭০ টি সিলিন্ডারের দরকার হত; এখন সেখানে লাগছে ১৭০ টি। অনেক হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ থাকার পরও চাপ সামলাতে হিমশিম অবস্থা।

এদিকে, চাহিদা বেড়ে যাওয়ায় অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ পড়ছে। কয়েকটি প্রতিষ্ঠান দৈনিক ১২০ থেকে ১২৫ হাজার ঘন মিটার অক্সিজেন উৎপাদন করে থাকে। তবে, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অক্সিজেনের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ