শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জে দুই গ্রামে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ারের দুই গ্রামে দফায় দফায় সংঘর্ষে ব্যাপক ককটেল ও গুলিবর্ষণ হয়েছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধ আনোয়ারকে (২২) ঢাকা মেডিকেল কলেজ ও সুজনকে (১৯) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। আহত মো. রুবেলকে (২২) পুলিশ আটক করেছে।

জানা গেছে, উপজেলার ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চর কেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া ও বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল থেকে থেমে থেমে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ