শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

ভারতে করোনা হাসপাতালের জানালা ভেঙে পালাল ৩১ রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার অরুন্ধতী নগরের পিআরটিআই কোভিড-১৯ কেয়ার সেন্টার হাসপাতালের জানালা ভেঙ্গে করোনা রোগী পালানোর ঘটনা ঘটেছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে পুলিশের নজর এড়িয়ে ওই করোনা হাসপাতালের জানালা ভেঙে ৩১ জন রোগী পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম ত্রিপুরার অরুন্ধতী নগরের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেষ কুমার যাদব।

ত্রিপুরা সদরের সাবডিভিশনাল পুলিশ অফিসার অনির্বাণ দাস জানিয়েছেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গসহ আরও বেশ কয়েকটি রাজ্য থেকে ত্রিপুরায় আসা যাত্রীদের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় প্রায় ৫০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সংক্রমণ রুখতে তাদের ওই পিআরটিআই কোভিড কেয়ার হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়।

ভারতীয় মিডিয়া বলছে, ওই ৫০ জন রোগীর মধ্যে মোট ৩১ জন করোনা হাসপাতালের জানালা ভেঙে পুলিশের নজর এড়িয়ে পাইপ বেয়ে নিচে নামেন এবং সেখান থেকে পালিয়ে যান। পরে হাসপাতালের অনেক বেড খালি থাকায় বিষয়টি নজরে আসে। শুরু হয় ব্যাপক তল্লাশি। যদিও এখনো পর্যন্ত পলাতক করোনা রোগীদের কারও খোঁজ মেলেনি।

এর আগেও বেশ কয়েকজন রোগী পালানোর চেষ্টা করায় আগেভাগেই হাসপাতালের গেটে পুলিশি পাহারাও বসানো হয়। তবে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে কীভাবে একসঙ্গে এত করোনা রোগী পালিয়ে গেল তা নিয়েও উঠছে প্রশ্ন।

এ দিকে এ ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্যের প্রায় সকল রেলওয়ে স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পলাতক করোনা রোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশও।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ