মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: ভবন সিলগালা, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় ফ্ল্যাট বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে সিলগালা করে দেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ভবনটি।

আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

পরিদর্শন শেষে মোস্তাইন বিল্লাহ বলেন, আমার যতটুকু মনে হয়েছে গ্যাসের চুলা চালু ছিল। তা থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ হতে পারে। বড় ধরনের কম্পনের ফলে রুমের দেয়াল ভেঙে গেছে। এই দুর্ঘটনায় ১১ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয়জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য দগ্ধরা আশঙ্কামুক্ত বলে আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, ইতোমধ্যে বাড়িটি সিলগালা করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ভবনের অন্য বাসিন্দাদের দুপুরের মধ্যে মালামাল সরিয়ে নেয়ার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে। গণপূর্ত বিভাগকে ওই বাড়ির ডিজাইন দেয়ার জন্যে বলা হয়েছে।

তদন্ত কমিটি প্রসঙ্গে তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসও তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার মূল কারণ জানা যাবে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ সহায়তা দেয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ