শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

আল-আকসার ইমাম শায়েখ ইকরিমা সাবরির উপর ইসরায়েলের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার জেরুসালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল।

এবার জেরুসালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শায়েখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটির গোয়েন্দা বিভাগ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এরিয়ে ডেরির স্বাক্ষরিত এই নিষেধাজ্ঞার আদেশের কপি গত সোমবার ইমাম শেখ ইকরিমা সাবরির কাছে পাঠিয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যে, আগামী চার মাসে মধ্যে শেখ ইকরিমা সাবরি ফিলিস্তিনের বাইরে সফর করতে পারবেন না।

তবে, কেন ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা এতে উল্লেখ করা হয়নি। তবে, শায়েখ ইকরিমা এই আদেশকে ইসরায়েলের অন্যায় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জেরুসালেম ফিলিস্তিনিদের, এখানে কোনো কিছু ইসরায়েল নিয়ন্ত্রণ করতে পারে না।এ সব করে দখলদাররা আমাদের ঐক্য ও মনোবল ভাঙতে পারবে না।

এর আগে গত ২৬ মার্চ শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল।তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

জেরুসালেম ও ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি ৮২ বছর বয়সী এ ইমামকে বহুবার ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ গ্রেফতার করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ