সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত

আরমানিটোলার মুসা ম্যানশন ও গোডাউন মালিকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজি মুসা ম্যানসনে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে ভবন মালিক ও কেমিক্যাল গোডাউন মালিকের বিরুদ্ধে মামলা করেছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানায় মামলা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। তিনি বলেন, অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে পুলিশ মামলা করতে বললেও তারা মামলায় অনাগ্রহ প্রকাশ করে। তাদের নিকট আত্মীয়-স্বজনেরাও মামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। যেহেতু ঘটনায় চারজন নিহত ও ঘটনাটি আলোড়ন সৃষ্টি করায় পুলিশ বাদী হয়ে রাত ৮টা ৫০ মিনিটের দিকে মামলা করে। মামলায় আরমানিটোলার হাজি মুসা ম্যানসনের মালিক ও কেমিক্যাল গোডাউনের মালিককে আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, অবহেলাজনিত কারণে মৃত্যু, ব্যক্তিগত নিরাপত্তাক্ষুণ্ণ ও দাহ্য পদার্থ রাখার কারণে মামলাটি করা হয়। আবাসিক ভবনে কেমিক্যাল রাখার ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে।

এদিকে, হাজি মুসা ম্যানসন পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা। তারা ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সংস্থাটি জানায়, আগুনের সূত্রপাত কেমিক্যাল গোডাউন থেকে হতে পারে।

উল্লেখ্য, আরমানীটোলায় ছয়তলা হাজী মুসা ম্যানসন ভবনে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ছয়টি ও পরে ভয়াবহতা বেড়ে গেলে আরও চারটিসহ ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও বাড়িয়ে ১৯টি করা হয়। ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এ পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২২ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ