মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ বিশ্ব বই-পুস্তক দিবস; বই নির্বাচনে আমাদের করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ আলম কাসেমি নদভি

প্রতি বছর ২৩ এপ্রিল পৃথিবীর ১০০ টির ওপরে দেশে বিশ্ব বই-পুস্তক ও অনুলিপি দিবশ পালন করা হয়ে থাকে । এদিনে বই-পুস্তক কেনা-বেচা ও লেখকদের মূল্যায়ন করা হয় এবং প্রতি বছর কোনো একটি দেশকে কিতাবের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এপর্যন্ত কায়রো, বৈরুত, নয়া দিল্লিসহ বহু দেশের রাজধানী এই স্বীকৃতি পেয়েছে।

১৯৯৫ সালের ২৩ এপ্রিল জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো কর্তৃক এই দিনটিকে বিশ্ব বই-পুস্তক ও অনুলিপি দিবস হিসেবে ঘোষণা করা হয়।

ইতিহাস ঘেঁটে জানা যায় ১৬১৬ সালে স্পেনের কেনোলিবা শহরে এই দিনটিতে গোলাব দিয়ে একে অপরকে বরণ করে নিতো । পাঠ করা হতো বহু নাটক উপন্যাস ও ড্রামা সিরিজের বই-পুস্তক । ধীরে ধীরে এই সংস্কৃতি ছড়িয়ে যায় পুরো ইউরোপে । ইউরোপ থেকেও লোক এসে এখানে বই-পুস্তক পাঠ ও কেনা-বেচায় শরিক হতে থাকে ।

একপর্যায়ে গোলাব নিবেদন ভুলে গিয়ে বই-পুস্তক পাঠ ও লেখকদের মূল্যায়ন এবং বই কেনা-বেচা পৌঁছে যায় চূড়ান্ত সীমায়। সেই সূত্র ধরে জাতিসংঘের ইউনেস্কো এই সংস্কৃতিকে একটি দিবস হিসেবে ঘোষণা করে সারা পৃথিবীতে পালন করে থাকে বিশ্ব বই-পুস্তক ও অনুলিপি দিবস।

আজকের এই দিনে বই প্রেমি সকল ভাই বোন ও বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বই পড়ার ক্ষেত্রে তার নির্বাচন হলো মুখ্য বিষয়। আমরা বই-পুস্তক পাঠ করবো নিজেদের উন্নতির জন্য, ভবিষ্যত আলোকিত করার উদ্দেশ্যে । অবশ্যই বিজ্ঞজনদের সাজেশন অনুযায়ী বই পড়বো । এমন যেন না হয় দুষ্ট বই আমার চরিত্র হরণ করে ফেলে । জীবন আলোকিত করতে ও উভয় জগতে সফল হতে ইসলামী বই-পুস্তকের বিকল্প নেই । তবে অবশ্যই তা ভালো লেখক ও প্রকাশক দেখে সংগ্রহ করতে হবে । স্রোতে ভেসে বই পাঠ সাময়িক আনন্দ অবশ্যই দিবে কিন্তু দীর্ঘ মেয়াদি মোটিভেশন থেকে বঞ্ছিত রাখবে ।

বরকতময় এই রমজান মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, নবী জীবনি পাঠ করা যায়। রমজান পরবর্তী সময়ে সাইয়েদ আবুল হাসান আলী হাসানী নদভী রহ. এর ইসলামের পরিচয়সহ বাংলায় অনুদিত ও মৌলিক সকল বই, জীবনকে উপভোগ করুন, হতাশ হবেন না, হযরত থানবী রহ. এর তারবিয়াতুস সালিক ও বেহেশজী জেওরসহ সকল বই , মাওলানা মানজুর নোমানী রহ. এর বরকতময় রমজান, সাইয়েদ সুলাইমান নদভী’র সীরাতে আয়েশা, সীরাতুন নবী সা.সহ সকল বই।

সমসাময়িক আরব লেখকদের মাঝে ড. আবদুর রহমান রাফাত বাশা’র সাহাবীদের ইমানদীপ্ত জীবন ও তাবেয়ীদের ইমানদীপ্ত জীবন, সাইয়েদ কুতুব এর ভ্রান্তির বেড়াজালে ইসলাম, মুহাম্মদ আল গাজালি, আলি তানতাবি, মোস্তফা লুতফি মানফুলুতিসহ প্রভৃতি লেখকদের বই পড়া ও সংগ্রহ করতে পারি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ