সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ থেকে :- করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে।

সে নির্দেশনার আলোকে সোমবার(১৯) এপ্রিল ত্রিশাল উপজেলার রাগামারা বাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম(তুষার) ত্রিশাল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ৭ জন দোকানদারকে মোট ৭ টি মামলায় ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয়।

ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে।সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়।উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ