শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশে এই প্রথম চালু হলো ‘তাখরীজুল আওকাত’ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে এই প্রথম মাদরাসা ছাত্রদের জন্য ‘তাখরীজুল আওকাত’ বা সূর্যের সাথে মিল রেখে নামাজের স্থায়ী ক্যালেণ্ডার তৈরির কোর্স চালু করেছে রাজধানীর মানিকনগরে অবস্থিত ‘মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ’। অনলাইনের পাশাপাশি অফলাইনেও চলবে এ কোর্স। এর মাধ্যমে সূর্যের সাথে মিল রেখে নামাজ, রোজা ও ইফতারের সঠিক সময় নির্ণয় করা যাবে। এবং স্থায়ী ক্যালেণ্ডারে দেওয়া সময় সঠিকভাবে নিরুপণ ও নির্ধারণ করা যাবে।

কোর্সটি কেনাে গুরুত্ত্বপূর্ণ?

প্রিয় তালিবুল ইলম ও দীনি ভাইয়েরা! আমরা প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজ পড়ি। রমজানে রোজা রাখি। দিনশেষে ইফতার করি। নামাজের সময়সূচী, রোজা ও ইফতারের সঠিক সময় নির্ধারণসহ যাবতীয় ইসলামী অনেক বিষয় সূর্যের সাথে সম্পৃক্ত। আর সূর্য দেখে সবাই স্থায়ী ক্যালেণ্ডার প্রণয়ণ করতে পারে না। এটার জন্য বিশেষ প্রক্রিয়া ও আধুনিক সিস্টেম রয়েছে। যা জানা সবার জন্যই জরুরি।

আল্লাহ তায়ালা সূর্যকে উজ্জল ও চন্দ্রকে আলো বিতরণ কারীরুপে সৃষ্টি করেছেন। অতঃপর এর জন্য নির্ধারণ করেছেন মঞ্জিলসমূহ। যাতে মানুষ জানতে পারে দিন, মাস, বছরের সংখ্যা। গণনা করতে এসবের হিসাব। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেন, ‘নিশ্চয় নামাজ মুসলমানদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ।’ (সূরা নিসা-১০৩)

এ আয়াতের মর্মকে সামনে রেখে এ দেশের অনেক উলামায়ে কেরাম নামাজের সময়সূচী প্রণয়ন করেছেন। তবে এগুলোর সবই পরস্পর বিরোধপূর্ণ। যার কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে বসুন্ধরা কেন্দ্রীয় দারুল ইফতার সম্মানিত মুফতিয়ানে কেরাম মনোযোগী হোন বাস্তবভিত্তিক সময়সূচী নির্ধারণের জন্য।

সে হিসাবে গত ২৭ সেপ্টেম্বর ১৯৯৬ সালে বৈঠক করেন বাংলাদেশ আবহাওয়া বিষয়ক প্রধান অফিসারদের সঙ্গে। দুই বার আয়োজন করেন বিশেষ সেমিনারের। সেমিনার হয় দেশের বিজ্ঞ আলেমদের নিয়ে। প্রণীত হয় শরয়ী নিতিমালা ও ভৌগলিক নিয়মাবলির সমন্বয়ে নামাজের সময়সূচী।

এক জেলার সময়ের উপর অনুমান করে অন্যান্য জেলার সময়সূচী নির্ধারণ করা ভৌগলà¦