মোস্তফা ওয়াদুদ: করোনার দ্বিতীয় ঢেউ চলছে। বেড়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। যার ফলে লকডাউন ঘোষণা করেছে সরকার। বাংলাদেশে দ্বিতীয় দফায় চলছে এ লকডাউন। গতবছরের ১৭ মার্চ সারাদেশে প্রথম লকডাউন ঘোষণা করেছিলো সরকার। এরপর গত সোমবার (৫ এপ্রিল) থেকে আবারো লকডাউন ঘোষণা করলো সরকার।
প্রথমে এক সপ্তাহের জন্য লকডাউন দিলেও এ লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ এ লকডাউনে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সামাজিক দূরত্বের দিনগুলিতে বেশির ভাগ সময় বাড়িতে বসেই কাটাতে হবে অনেকের। তবে যারা কল-কারখানা কিংবা সাধারণ অন্য কোনো পেশায় নিয়োজিত থাকবেন তাদের কথা ভিন্ন।
কিন্তু আমাদের শিশুদের স্কুল বন্ধ থাকায় তারা দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ঘরে অবস্থান করছে। লকডাউন খুললেও খুলেনি স্কুল। আবারো লকডাউন চলে এলো। এ দীর্ঘ সময় তারা কী করবেন? জানতে চেয়েছিলাম বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মোস্তফা কামাল এর কাছে। তিনি জানান, শিশুরা কোমলমতি। তারা যা দেখে তাই শিখে। দীর্ঘ একটা সময় তাদের অতিবাহিত হয়ে গিয়েছে। এ সময় স্কুলের বন্ধু-বান্ধব কিংবা পাঠের বন্ধু বইয়ের সাথে তাদের সাক্ষাত নেই। তারা এ সময় ঘরকেই পাঠশালা বানাতে পারেন।
ঘরের অভিভাবক যারা আছেন তারা দেখুন শিশুর কোন দিকে ঝোঁক বেশি। সেদিকেই সন্তানকে দীক্ষা দিন। পরিচালনা করুন। স্কুল খোলার অপেক্ষায় বসে থাকলেতো হবে না। ঘরকেই তাদের জন্য পাঠশালা বানিয়ে দিন। আমাদের শিশুদের মাঝে অনেকে আছে যারা আঁকাআঁকি অনেক পছন্দ করে। লকডাউনে ঘরটাই হোক তাদের জন্য আঁকিবুকির পাঠশালা।
দেখা যায়, আমাদেরও অনেকেরই অনেক রকমের যোগ্যতা আছে। কেউ বই পড়তে ভালোবাসি। কেউ নতুন কিছু তৈরি করতে ভালবাসি। কেউবা আবার আঁকাআঁকি। যে যাই করি। লকডাউনে ঘরে বসেই সেসব করতে পারি।
রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়াতু ইদরীস মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ এর সাথে কথা হল লকডাউনে ঘরের কাজ নিয়ে। তিনি বললেন, শিক্ষার্থীদের নিরিবিলি পরিবেশ পড়াশুনার জন্য খুবই প্রয়োজন। লকডাউন হলো এর সবচেয়ে মোক্ষম সময়। যাতে কোনো হিজিবিজি নেই। বরং নিরিবিলি পরিবেশে বজায় থাকে। এ সময় চাইলেই শিশুরা পড়তে পারে ঘরে বসে।
তিনি বলেন, ধরুন! মাদরাসার একটি ক্লাসে ২০ জন শিক্ষার্থী আছে। তন্মধ্যে সেই ক্লাসে দশটি কিতাব আছে। এই দশটি কিতাব সারা বছরেও পূর্ণভাবে শেষ করতে পারে না ২০ জনের মাঝে এমন কিছু শিক্ষার্থী আছে। এখন অবসর সময় তার জন্য গনিমত এবং তার জন্য একটি মোক্ষম সুযোগ কিতাবগুলো পাঠ