শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

করোনা নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিদ্বেষ এবং করোনা ভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৩ মার্চ) ফ্রান্সের একটি আদালতে এই মামলা করেছে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর.এস.এফ।

মামলার এজাহারে বলা হয়, মামলায় অভিযোগ করা হয়েছে, ভ্যাকসিন ষড়যন্ত্র তত্ত্ব-সহ করোনাভাইরাস নিয়ে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে ফেসবুক। এছাড়া ফেসবুকের বিরুদ্ধে ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো, টেলিভিশন অনুষ্ঠান কুওটিডিয়েন এবং আঞ্চলিক সংবাদপত্র এল’ইউনিয়নকে নিয়ে অপমানজনক এবং হুমকিমূলক বহু পোস্ট করার অভিযোগ এনেছে আরএসএফ।

আরএসএফ’র এক বিবৃতিতে বলা হয়েছে, বিশেষজ্ঞদের বিশ্লেষণ ব্যবহার করে এবং ফেসবুকের সাবেক কর্মীদের ব্যক্তিগত মতামত এবং স্বাক্ষ্য থেকে দেখা গেছে এটি (ফেসবুক) বিদ্বেষমূলক বক্তব্য এবং ভূয়া তথ্য ছড়ানোর সুযোগ দেয়, যা ফেসবুকের পরিষেবা এবং বিজ্ঞাপন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

সোমবার (২২ মার্চ) প্যারিসের পাবলিক প্রসিকিউটরের কাছে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ