মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

ধামতী কামিল মাদরাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার শতবর্ষ পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২০ মার্চ) দিনব্যাপী শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে উদযাপন কমিটি তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে মাদরাসার সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ ছাড়াও বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকবে। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে মাদরাসার ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি আকর্ষণীয় স্মরণিকা। মাদরাসার সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পেয়েছে স্মরণিকায়।

অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা ও সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ নূরুল্লাহ।

শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শরীফ মুহাম্মদ ইউনুছ জানিয়েছেন, অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আশা করি, ঐতিহ্যবাহী এই মাদরাসার ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেবে অনুষ্ঠানটি।

উল্লেখ্য, ১৯২০ সালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। শতবর্ষী এ দ্বীনি প্রতিষ্ঠান থেকে বহু মেধাবী শিক্ষার্থী দেশের দ্বীনি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ