সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

আসছে জুম এর মতো বাংলাদেশি অ্যাপ ‘বৈঠক’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় চাহিদা বাড়ায় ‘জুম’ এর মতো ‘বৈঠক’ নামে একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, শিগগিরই শুরু হচ্ছে এই অ্যাপের বাণিজ্যিক কার্যক্রম।

গতকাল বুধবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আকাইর্ভ মিলনায়তনে ‘ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলে’র এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। পলক বলেন, ‘বৈঠক’ অ্যাপটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সামনে উপস্থাপন করা হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর দিয়েছে সরকার। এজন্য দক্ষতা উন্নয়নে তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে নেয়া হয়েছে বিভিন্ন প্রশিক্ষণ প্রকল্প। বর্তমানে গুগলের মতো সার্চ ইঞ্জিন পিপিলিকা তৈরি করেছে বাংলাদেশি তরুণরাই। এছাড়া সরকারি কমকর্তা-কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে ম্যাসেঞ্জিং অ্যাপ আলাপন। যাকে হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় করতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মূখ্যসচিব ড.আহমদ কায়কাউস’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ