সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

কারবালায় কাবার প্রতিকৃতি, বিশ্ব মুসলিমদের নিন্দা, যে ব্যখ্যা দিলো কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

ইরাকের কারবালায় হুসাইন ইবনে আলী রা. র মাজারের নিকটে পবিত্র কাবার প্রতিকৃতি নির্মিত একটি প্রতিকৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ এতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি করে৷ নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা।

দৈনিক সংবাদপত্র আলবালাদ নিউজ গত (১৯ ফেব্রুয়ারি) শুক্রবার এক বিবৃতিতে ঘটনাটি জানায়৷

পত্রিকার তথ্যানুসারে, ইরাকের কারবালায় হুসাইন ইবনে অলী রা. র মাজারের নিকটে পবিত্র কাবার অনুরূপ আকৃতিতে নির্মিত একটি ভাস্কর্যের চিত্রায়িত ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ইরাকসহ বিশ্বের মুসলমানদের মাঝে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি করে৷ কারণ এটি মুসলমানদের প্রাণকেন্দ্র কাবা শরিফের সাথে জঘন্য বেয়াদবি৷

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সাধারণ কিছু পর্যটক আগ্রহভরে তা দেখছে৷ কেউ কেউ সম্মান প্রদর্শনের জন্য ভক্তিভরে চুম্বনও করছে৷

মাজারের একজন দায়িত্বশীল জানায়, ভাস্কর্যটি দুদিনের জন্য এখানে রাখা হয়, এরপর তা আবার অপসারণ করা হয়৷ তিনি আরো জানান, প্রতিবছর আশুরা ও হুসাইন রা.র জন্মদিন উপলক্ষে এটা মাজারের সামনে রাখা হয়৷ এটা কারবালার স্মৃতি ও ঐতিহ্য৷ আগে এটা হুসাইন রা. এর জন্ম এবং তাজিয়া মিছিল উপলক্ষে বেলুচিস্তানের এক চত্বরে রাখা হতো৷ প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন এ প্রথা বাতিল করে দিয়েছিলো৷ এখন আবার তা চালু করা হয়েছে৷

কারবালা কর্তৃপক্ষের ব্যাখ্যা

এ দিকে শিয়াদের পক্ষ থেকে এ প্রতিকৃতি তৈরির ব্যাখ্যা দিয়ে কারবালার অন্যতম মৌকেবের পরিচালক আব্বাস মুসাভী বলেন, পবিত্র কাবাঘরের প্রতিরূপ স্থাপন করা হয়েছ। এটি কারবালার মানুষের প্রাচীন ঐতিহ্য, যা প্রতি বছর ইমাম আলী ইবনে আবু তালিব এর পবিত্র জন্মবার্ষিকীতে নির্মিত হয়। কারবালার বাসিন্দারা প্রাচীন কাল থেকেই আল-বালুশ স্কয়ারে এই মডেলটি নির্মান ও প্রদর্শন করে আসছেন।

তিনি আরো বলেন, শুধুমাত্র কাবার প্রতিরূপ কারবালার বাসিন্দাদের একক রীতিনীতি নয়; বরং প্রতি বছর হযরত আব্বাস রা. এর পবিত্র মাযারের বাবুল ক্বিবলায় জান্নাতুল বাকী’তে শয়িত ইমামগণের রওজা মোবারকের প্রতিরূপও স্থাপন করা হয়। এটি কারবালাà