বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ড. ইউনূসকে আদালতে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ড. মুহাম্মদ ইউনূসকে ১৬ মার্চ তলব করেছেন হাইকোর্ট বিভাগ। ওই দিন অনুষ্ঠেয় ভার্চুয়াল শুনানিতে শান্তিতে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গ্রামীণ টেলিকমের ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামারুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে আলোচনা না করেই গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান স্বাক্ষরিত নোটিশে ৯৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়।

ইউনিয়নের আবেদন আমলে নিয়ে আদালত ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরও তাদের নিয়োগ না দেওয়ায় ড. ইউনূসের বিরুদ্ধে আদালত অবমানার মামলা হয়।

-এটি