বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাগম সীমিত রাখার আহ্বান ডিএমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে লোক সমাগম সীমিত রাখতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাতিষ্ঠানিক পর্যায়ে একসঙ্গে পাঁচ এবং ব্যক্তি পর্যায়ে দুজনের বেশি শহীদ মিনারে না আসতে অনুরোধ জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা প্রস্তুতি দেখতে বুধবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যান পুলিশ কমিশনার।

পরে সাংবাদিকদের শফিকুল ইসলাম বলেন, এ বছর ভিন্ন একটি পরিবেশে একুশে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের টিকা অনেকে নিয়েছেন এবং অনেকে নিচ্ছেন।

তারপরও শহীদ মিনারে আসার ক্ষেত্রে সবাইকে নিরুৎসাহিত করব। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাঁচজন আর ব্যক্তি পর্যায়ে দুজনকে আসার অনুরোধ করছি।

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ভাষা দিবসের আয়োজন ঘিরে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। শহীদ মিনারের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো ধরনের হুমকির খবর নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ