বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মাওলানা মামুনুল হক পরিচালিত ‘জামিয়াতুত তারবিয়াহ’র সম্মেলন ২৬ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

আসছে ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশের খ্যাতিমান আলেমেদীন, হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়ার শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলামি মহাসম্মেলন। সকাল ১০ টা শুরু হয়ে এ সম্মেলন চলবে রাত ৮টা পর্যন্ত। স্থান, তারবিয়াহ ক্যাম্পাস কলাতিয়া, কেরাণীগঞ্জ, ঢাকা।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন, হেফাজতে ইসলামের আমির, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। বিশেষ অতিথি মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা) মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) ও মাওলানা নুরুল ইসলাম।

প্রধান আলােচক হিসেবে থাকবেন মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী। এছাড়া আলোচনা করবেন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাসান জামিল, মাওলানা হামেদ জহিরী, মাওলানা মুফতী আব্দুর রাজ্জাক, মাওলানা কেফায়াতুল্লাহ আযহারী, মাওলানা সাখাওয়াত হােসাইন রাজী ও মাওলানা রাফি বিন মুনির।

মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে আয়োজিত এ  আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন, জাগ্রত কবি মুহিব খান ও কারী আহমাদ বিন ইউসুফ আলআযহারী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ