বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

৬.৩ মাত্রার ভুমিকম্পে কেঁপে উঠলো জম্মু-কাশ্মীরসহ ভারতের বেশ কয়েকটি রাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

জম্মু-কাশ্মীর সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভুমিকম্প অনুভূত হয়েছে।

গতকাল শুক্রবার জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজধানী নয়াদিল্লি সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে কম্পন অনুভূত হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজির (এনসিএস) প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে, রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি ভুমিকম্প পাঞ্জাবের অমৃতসরে অনুভূত হয়।প্রথমে ভাবা হয়েছিলো ভুমিকম্পের উৎপত্তিস্থল সেখানেই। তবে পরে স্পষ্ট হয় যে তাজিকিস্তানে ভুমিকম্পের উৎপত্তিস্থল। ৬.৩ মাত্রার ভুমিকম্প তাজিকিস্তানে অনুভূতি হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি, যদিও শক্তিশালী ভুমিকম্প হওয়ার পরে লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। প্রতিবেদন অনুসারে, প্রতিবেশী দেশ পাকিস্তানেরও বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে গত ৮ ফেব্রুয়ারি রিখটার স্কেলে ৩.৫ মাত্রার একটি ভুমিকম্প হয়। এই বছরের শুরুতে ২৮ জানুয়ারি দিল্লিতে ২.৮ মাত্রার আরও একটি নিম্ন-তীব্র ভূমিকম্প অনুভূত হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ