ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক কর্মী নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ধোবাউড়ার রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে আদম আলী ও দুলাল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।
আসনটিতে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা বিএনপির সদস্