বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সবাই টিকা নিলে কারো মধ্যে করোনা ছড়াবে না : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতি করোনার ভ্যাকসিন নেয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মেহেরবানি করে আমরা যদি সবাই টিকা নিয়ে নেই, তাহলে কারো মধ্যে ছড়াতে পারবো না।

বুধবার বিকালে অনলাইনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আমি মঙ্গলবার টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে টিকা নিয়েছি। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোনো কিছুই দেখিনি আমি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম টিকা নিয়েছিলাম, সে সময় জ্বর আসতো। তবে এ টিকা নেয়ার পর ব্যাথাও হয়নি, জ্বরও আসেনি। সবাই মেহেরবানি করে টিকা নেবেন।

অর্থমন্ত্রী বলেন, অনেকে এখন চিন্তা করে আমার দরকার নেই, আমি কখনও করোনায় আক্রান্ত হবো না। আমার টিকা নেয়ার দরকার নেই। আমি মনে করি যে, টিকা নিলাম এর ফলে আমার উপকার হবে আশা করি, ঠিক তেমনিভাবে আমি প্রত্যাশা করি আমার এ টিকা দেওয়ার কারণে আমি অন্য কাউকে আক্রান্ত করব না। কারণ ভাইরাসটি মানুষ দ্বারা একজন থেকে আরেকজনের মধ্যে যায় বলেও জানান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ