রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তাকদির মানুষের চেষ্টার সঙ্গে কীভাবে কাজ করে? খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: বিকেএম মহাসচিব শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনে যোগ দিন: শায়খে চরমোনাই ‘বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে সৌদি সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ কওমি মাদরাসার সুরক্ষায় ইসলামী আইন সংরক্ষণ পরিষদের ৬ দফা প্রস্তাব ৪ নভেম্বর থেকে কমবে সারা দেশে গ্যাস সরবরাহ  ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ  আঞ্জুমানে হেফাজতের ইজতেমা: দুটি কথা ও একটি আশা! পবিত্র কুরআনের প্রথম পূর্ণাঙ্গ জাপানি অনুবাদক যিনি

তুরস্কের শায়খ মুনির তূরানকে সম্মানসূচক আবা পরালেন মাওলানা মুসলেহুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর পরিদর্শন করেছেন তুরস্কের বিশিষ্ট দাঈ শায়খ মুনির তূরান। এ সময় তাকে সম্মানসূচক আবা পরিয়ে দেন জামিয়া গহরপুরের মুহতামিম হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী।

গতকাল বুধার (৩ জানুয়ারি) এক সংক্ষিপ্ত সফরে গহরপুর জামিয়ায় আগমন করেন তিনি। ওইদিন রাতে জামিয়া গহরপুরে অবস্থান করেন ও বাদ ফজর জামিয়ার ছাত্রদের উদ্দেশ্যে নসীহতমূলক বয়ান পেশ করেন।

তিনি বলেন, তালিবুল ইলমের প্রধান কাজ ইলম অন্বেষণ। বর্তমানে একটি ছোট্ট পকেট যন্ত্র মোবাইল বের হয়ে তালিবুল ইলম তার প্রধান কাজ থেকে ফিরে আসছে। মোবাইলের পেছনে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দিচ্ছে। এটা তার কাজ নয়। সুতরাং মোবাইলের পেছনে পড়ে নিজের আসল মাকসাদ ইলম অর্জন থেকে দূরে সরে থাকা কোনো বুদ্ধিমান তালিবুল ইলমের কাজ হতে পারে না। বয়ান শেষে জামিয়া পরিদর্শন করেন ও ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন।

No description available.

এসময় জামিয়া গহরপুরের মুহতামিম হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন আহমদ গহরপুরী তুরস্কের এ দাঈকে সম্মানসূচক আবা পরিয়ে দেন। আব পরিধানের পর শায়খ মুনির তূরানকে বেশ খুশি প্রকাশ করতে দেখা যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ