রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তাকদির মানুষের চেষ্টার সঙ্গে কীভাবে কাজ করে? খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: বিকেএম মহাসচিব শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনে যোগ দিন: শায়খে চরমোনাই ‘বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে সৌদি সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ কওমি মাদরাসার সুরক্ষায় ইসলামী আইন সংরক্ষণ পরিষদের ৬ দফা প্রস্তাব ৪ নভেম্বর থেকে কমবে সারা দেশে গ্যাস সরবরাহ  ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ  আঞ্জুমানে হেফাজতের ইজতেমা: দুটি কথা ও একটি আশা! পবিত্র কুরআনের প্রথম পূর্ণাঙ্গ জাপানি অনুবাদক যিনি

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বৈধতা চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন তার আইনজীবীরা। তাদের মতে, মেয়াদ শেষ হওয়ার পর কোনো প্রেসিডেন্টের অভিশংসন বিচার চালানোর বৈধতা মার্কিন সিনেটের থাকে না।

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ২ ফেব্রুয়ারি মঙ্গলবার তারা এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাবেক প্রেসিডেন্টের আইনজীবীদের ভাষ্যের বিপরীতে অভিশংসন মামলার কৌঁসুলির দায়িত্ব পালন করা ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটলে সমর্থকদের হামলার দায় পুরোপুরিভাবে ট্রাম্পকেই দিয়েছেন।

সিনেটে অভিশংসন বিচারের যুক্তিতর্ক শুরুর এক সপ্তাহ আগে মঙ্গলবার ট্রাম্পের আইনি দল ও প্রতিনিধি পরিষদের প্রতিনিধিত্ব করা ৯ ডেমোক্র্যাট নিজ নিজ পক্ষের প্রাথমিক আলোচনা তুলে ধরেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ