বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

খুশির সংবাদ শুনে কাঁদতে কাঁদতে শিক্ষিকার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার নাঙ্গলকোটে শামীমা আক্তার নামক অবসরপ্রাপ্ত শিক্ষিকা খুশির সংবাদে আবেগাপ্লুত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলা সদরের বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট জনতা ব্যাংকে এমপিও সিটে তার নাম ও বকেয়া বেতন ১০ লাখ ১৪ হাজার ১২০ টাকা যুক্ত হওয়ার সংবাদ পেয়ে তিনি খুশিতে আবেগাপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করেন। ওই শিক্ষিকার স্বজনরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, ১৯৮৫ সালে শামীমা আক্তার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করে দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা করেন। মধ্যখানে আইনী জটিলতায় তিনি সরকারি বেতন-ভাতা বঞ্চিত হন। দীর্ঘ ২০ বছর আইনি লড়াই শেষে মামলার রায় তার পক্ষে আসলেও সরকারি বেতনভাতা বন্ধ থাকে। ২০১৬ সালে তিনি বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ