শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

চিকিতসার জন্য সিঙ্গাপুর গেছেন ব্যারিস্টার মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিতসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এরপর মঙ্গলবার সকাল ৬টায় মওদুদ আহমদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার একান্ত সহকারী মমিনুর রহমান সুজন জানিয়েছেন।

তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার চিকিৎসা শুরু হয়েছে এবং কয়েকটি পরীক্ষাও হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানান সুজন। মওদুদ আহমদের সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদও সিঙ্গাপুর গেছেন।

গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করলে মওদুদ আহমদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার স্থাপন করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ