বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

জনগণ নির্ভয়ে করোনার টিকা নিতে পারেন: ড. আ ফ. ম খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

করোনার ভ্যাকসিন বিষয়ে একটি মোটা দাগের কথা হলো ইসলামে করোনার টিকা নিতে মোটেও নিষেধ করে না। জনগণ নির্ভয়ে করোনার টিকা নিতে পারেন। বিজ্ঞ আলেমরা জনগণকে করোনার টিকা নিতে উৎসাহিত করছেন। কেননা করোনার টিকা যারা অনুমোদন দিয়েছেন, তারা জেনে শুনে ও গবেষণা করে করোনার টিকা অনুমোদন করেছেন। তারা বিজ্ঞ ডাক্তার। তাই সব ভয় কাটিয়ে টিকা নিতে পারে জনগণ। কথাগুলো বলছেন দেশের বিজ্ঞ আলেমগণ। তাদের সাথে কথা বলেছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ। আজ থাকছে ড. আ ফ. ম খালিদ হোসেন এর মন্তব্য।


জনগণ নির্ভয়ে করোনার টিকা নিতে পারেন: ড. আ ফ. ম খালিদ হোসেন

দেশের বিজ্ঞ আলেম ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, করোনার ভ্যাকসিন বিষয়ে একটি মোটা দাগের কথা হলো ইসলামে করোনার টিকা নিতে মোটেও নিষেধ করে না। জনগণ নির্ভয়ে করোনার টিকা নিতে পারেন। যদি করোনার ভ্যাকসিন নেওয়ার বিষয়ে জনমনে কোনো ভীতি থেকেই থাকে তাহলে আমি মনে করি, এটাকে গুরুত্ব দেওয়া কিংবা প্রচার করার কিছু নেই।

কেননা ভ্যকসিন নিয়ে যারা সমালোচনা করছেন তারা ভ্যকসিন তৈরি কারীদের চেয়ে বেশি জানেন না। তাই তাদের মন্তব্যকে কেয়ার করার কোনো প্রয়োজনবোধ মনে করছি না।

আর একটি কথা হলো, ভ্যাকসিনটি যদিও ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে উৎপাদিত। কিন্তু এটার আবিস্কার ভারতের সিরাম ইনস্টিটিউট করেনি। বরং যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আবিস্কার করা হয়েছে। তাই ভারতের ভ্যাকসিন নিয়ে ভীতি বা অবমূল্যায়ণের কোনো কিছু নেই।

আপনাকে যদি এক বাক্যে উত্তর দিতে বলা হয় যে, জনগণ কি ভারতের ভ্যাকসিন নিবে নাকি নিবে না? তাহলে আপনি কি বলবেন? উত্তরে বিখ্যাত এ চিন্তাবিদ বলেন, হ্যাঁ। অবশ্যই। জনগণ ভ্যাকসিন নিবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ