শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে তীব্র শীতে এখনও পারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ৮ শতাধিক যানবাহন।

ঘাট কর্তৃপক্ষ জানান, কুয়াশার কারণে সন্ধ্যা থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টা ৫৫ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মার চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকে পড়ে ছোট-বড় ৪টি ফেরি।

পরে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি মাঝ পদ্মার আটকা পড়া ফেরিগুলো ঘাটে নোঙর করতে সক্ষম হয়। পরে স্বাভাবিক হয় ফেরি চলাচল। তবে এখনও ৮ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে ভোগান্তিতে যানবাহনের হাজারো শ্রমিক ও যাত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ