বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

নারীদের জন্য ইউটিউবে আলেমদের বয়ান শোনার বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: নারীরা ঘরে থাকেন। ঘরই তাদের রাজধানী। স্বামীর সেবা আর পারিবারিক কাজ করেই দিন পার হয় তাদের। কখনো স্বামী কিংবা মাহরাম পুরুষদের সাথে বাইরে বের হোন। অথবা স্বামীর অনুমতিতে পরিবারের কাজেও বাইরে যান কখনো। বাইরে যাওয়ার সময়টুকু ছাড়া ঘরেই থাকেন তারা। ঘর গোছানো আর রান্নাবান্না ছাড়া বাকি সময়টুকু অনেকে অনেকভাবেই কাটান। কেউ বই পড়েন। কেউ টিভি দেখেন। কেউবা আবার রেডিওতে পাতেন কান। অনেকে আছেন টেপ রেকর্ডার অন করে শুনেন ওয়াজ। আবার মিডিয়ার এই সহজলভ্যতার যুগে বেশিরভাগ নারীরা ইউটিউবে দেখেন আলেমদের বয়ান। প্রশ্ন হলো নারীরা কি ইউটিউবে আলেমদের বয়ান শুনতে পারবেন? কিংবা নারীদের জন্য ইউটিউবে আলেমদের বয়ান শোনার হুকুম কি?

এক ভাই এমন গুরুত্ত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে। দারুল উলুম দেওবন্দ ফতোয়াটির জবাব প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে, ইউটিউবে মাহরাম পুরুষদের বয়ান দেখাও যাবে। শোনাও যাবে। কিন্তু গাইরে মাহরাম পুরুষদের বয়ান শুধু শোনা যাবে। দেখা যাবে না। যদি দেখে দেখে তাদের বয়ান শোনা হয় তাহলে তা জায়েজ নেই। (আল্লাহ তাআলা ভালো জানেন)

উত্তর নাম্বার: ৬০০৯৩৪, ফতুয়া নাম্বার: ২৯৩-২২৭/বি=০৩/১৪৪২

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ