সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আরবি অনুবাদক নিচ্ছে মাকতাবাতুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের জনপ্রিয় ইসলামিক প্রকাশনী মাকতাবাতুল ইসলাম আরবি অনুবাদ নিচ্ছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাকতাবাতুল ইসলাম এ ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আরবি অনুবাদে আগ্রহী ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম-এ শীঘ্রই কয়েকজন অনুবাদক (আরবি থেকে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ লাভের জন্য যেসব যোগ্যতা থাকা জরুরি-
১. আধুনিক বাংলা সাহিত্য ও বানান রীতি সম্পর্কে সম্যক ধারণা
২. আরবি ভাষার ওপর পূর্ণ দখল থাকা
৩. আরবি থেকে অন্তত কয়েকশ পৃষ্ঠা অনুবাদের অভিজ্ঞতা
৪. নির্ধারিত ও পরিকল্পিত সময়ের মধ্যে অনুবাদ সম্পন্ন করার সক্ষমতা
৫. আনুষঙ্গিক অন্যান্য যোগ্যতা

নিয়োগ প্রার্থীগণকে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্রসহ ঘোষণার দিন থেকে পরবর্তী দশ দিনের মধ্যে নিচের ঠিকানায় সিভি/বিস্তারিত তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জিজ্ঞেস করলে, মাকতাবাতুল ইসলামের কর্ণধার মাওলানা আহমাদ গালিব বলেন, বাংলা ভাষাকে সম্মৃদ্ধ করে দীনি ইলমের প্রচার প্রসারে আমরা কাজ করে যাচ্ছি। বিদেশি গুরুত্বপূর্ণ অনেক বই আমরা অনুবাদ করেছি। আমাদের নিজস্ব অনুবাদক থাকলেও কাজের পরিমাণ ও চাপ বেশি থাকায় নতুন অনুবাদ নিতে হচ্ছে। আমরা চুক্তিভিত্তিক ভালোমানের অনুবাদক চাচ্ছি। অগ্রহীদের শিগগিরই যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

যোগাযোগ ও সিভি পাঠানোর ঠিকানা। galib7880@gmail.com, taqihasan86@gmail.com

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ