শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

'৬টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, বন্ধ করা হয়নি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, চলতি ২০২০-২০২১ মাড়াই মৌসুমের জন্য ৬টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কোনো চিনিকল বন্ধ করা হয়নি। চিনিকল বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের ১৫টি চিনিকলের মধ্যে ১৪টিই অলাভজনক। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকল রয়েছে। এর মাঝে শুধু কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড লাভজনক।

সংসদ সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশের চিনি শিল্পকে লক্ষার লক্ষ্যে ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। নাটোর জেলার লালপুর উপজেলা, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে শিল্প কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

বগুড়া-৫ আসনের মুহা. হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সারাদেশে উন্নত অবকাঠামো সমৃদ্ধির লক্ষ্যে ৭৬টি বিসিক শিল্পনগরী স্থাপিত হয়েছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে ১২টি শিল্পনগরী প্রকল্প স্থাপনের কাজ বাস্তবায়নাধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ