বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

পদত্যাগ করছেন কমালা হ্যারিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রে এক ইতিহাসের নাম কমালা হ্যারিস। তিনিই এ যাবতকালের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত। বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সঙ্গে তার শপথ নেয়ার কথা। এ জন্য সোমবার তিনি নিজের সিনেট আসন থেকে পদত্যাগ করছেন।

সংবাদ মাধ্যম মাইক্রোসফ নিউজ জানিয়েছে, কমালা হ্যারিস একাধারে একজন বর্ষীয়ান অধিকারকর্মী, একজন আইনজীবী এবং একজন রাজনীতিক। সেই সঙ্গে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট পদবী। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, প্রথম এশিয়ান বংশোদ্ভূত মার্কিন নারী- যিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন।

জানা যায়, ক্যালিফোর্নিয়ার একজন জুনিয়র সিনেটর নির্বাচিত হওয়ার চার বছর পরে সোমবার তিনি সেই আসন থেকে পদত্যাগ করছেন। তার সহকর্মীরা বলেছেন, এরই মধ্যে তিনি আনুষ্ঠানিক কর্মকা- শুরু করেছেন। নোটিশ পাঠিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর ও দীর্ঘদিনের মিত্র গাভিন নিউসমকে। তাকে তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন কমালা।

নিউসম বলেছেন, কমালা হ্যারিসের শূন্য আসনে তিনি ক্যানিফোর্নিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্স পাদিল্লার নাম ঘোষণা করবেন। কড়া সশস্ত্র প্রহরায় আগামী বুধবার ক্যাপিটল হিলের উন্মুক্ত প্রাঙ্গণে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সঙ্গে তিনিও শপথ নেবেন। কমালা হ্যারিসকে শপথ পড়াবেন সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোতামায়োর।

সুপ্রিম কোর্টে তিনি প্রথম অশ্বেতাঙ্গ বিচারক। অনুষ্ঠানে কমালা হ্যারিস দুটি বাইবেল ব্যবহার করবেন। একটি উৎসর্গিত থাকবে দীর্ঘদিন তার লড়াইয়ের হিরো, সুপ্রিম কোর্টের সাবেক বিচারক থারগুড মার্শালকে উদ্দেশ্য করে। অন্যটি পারিবারিক বন্ধু রেজিনা শেলটনকে উদ্দেশ্য করে। কমালা হ্যারিসকে তার শৈশবে মায়ের আদর দিয়ে বড় করে তুলেছেন রেজিনা শেলটন। তাকে তিনি দ্বিতীয় মা হিসেবে অভিহিত করে থাকেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ