শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কাউন্সিলর তরিকুল হত্যায় এক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে তরিকুল হত্যা মামলার এজাহারভুক্ত ২৭ নম্বর আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিরাজগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

১৬ জানুয়ারি সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর সভার ৬ নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়। ওইদিন রাতে নিহত কাউন্সিলর তরিকুল ইসলাম খানের ছেলে হৃদয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহদত হোসেন বুদ্ধিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০/৪৫ জনের নামে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ