বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

বগুড়ায় হিফজ বিভাগের ছাত্রের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শিবগঞ্জে স্বাধীন নামের ৮ বছর বয়সী এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রেরাববার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার কিচক বেলতলি হাফেজিয়া মাদরাসার টয়লেটের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বাধীন আমতলী মাছপাড়া এলাকার আলম মিয়ার ছেলে ও স্থানীয় মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। নিহত স্বাধীনের নানা নজরুল মিয়া সাংবাদিকদের জানান, শনিবার বিকেল থেকেই স্বাধীন নিখোঁজ ছিল। মাদরাসার শিক্ষকরাও কোনো সদুত্তর দিতে পারেননি।

ওসি এসএম বদিউজ্জামান এ বিষয়ে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ