বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

ইন্দোনেশিয়ায় লাগাতার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর কয়েকটি পরাঘাতে ফের কাঁপল দেশটির ওই অঞ্চল। এর ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের উদ্ধার অভিযান। তারপরও প্রাণের সন্ধান চলছে ধ্বংসাবশেষে। উদ্ধারকর্মী ও স্থানীয় মানুষ দু'দিন ধরে বেঁচে থাকা মানুষদের খুঁজে ফিরছেন।

শুক্রবার রাতে সিএনএনের খবরে দেশটির এক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬৭ বলে জানানো হয়। তবে উদ্ধার অভিযান শেষ হলে এই সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেশটির সুলাওয়েশি দ্বীপে শুক্রবার ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি সাত সেকেন্ডের মতো স্থায়ী ছিল।

এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুলাওয়েশি দ্বীপের মামুজ শহর। বহু ঘরবাড়ি, অবকাঠামো এমনকি হাসপাতাল পর্যন্ত ভূমিসাৎ হয়ে যায়। যে কারণে শহরটিতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবে থেমে নেই ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধারকাজ। গতকাল দিনভর মামুজু শহরে উদ্ধার অভিযান চালানো হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ