বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত নরসিংদীতে মাটির ঘর ধ্বসে শিশুর মৃত্যু অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী ‘ভূমিধসে নারী-শিশুর মৃত্যু বেদনাদায়ক, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে’ ভারী বৃষ্টিপাতে ৪ বিভাগে বন্যার আশঙ্কা রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের কার্যক্রম চলমান কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার প্রতিহতের ঘোষণা ইত্তেফাক শিক্ষা বোর্ডের হাফেজিয়া বোর্ড গঠন ‘আইনবিরোধী’, সরকারি সভায় অংশ নিচ্ছে না হাইআতুল উলয়া ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব থেকে বিরত থাকার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের

২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৮৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৩২ হাজার ১২ জন। এসময়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৮ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৭১টি নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৪টি নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এইদিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪৪টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৮জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ১৬৮টি। নতুন আক্রান্তের মধ্যে মহানগর এলাকায় ৭৭ জন এবং উপজেলায় ১১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ