রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার আকাশে উড়ছে ‘হারামের কবুতর’ ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব আইএবি ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত জুমার খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি! জুলাই সনদ বাস্তবায়ন ও কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবি খেলাফত মজলিসের

করোনায় বিশ্বে একদিনে ১৪ হাজারের বেশি প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে নয় কোটি ৪৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। আর গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১৪ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের শরীরে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৬ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ৪৩ লাখ ৭ হাজার ১৫৯ জন এবং মৃত্যু হয়েছে দুই লাখ ১৭ হাজার ৭৫৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৪০৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৪১ লাখ ২ হাজার ৪২৯ জন। মৃত্যু হয়েছে চার লাখ এক হাজার ৮৫৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৪ লাখ ৩ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫২ হাজার ১৩০ জন

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৩ লাখ ৯৪ হাজার ২৫৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৮ হাজার ২৯১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ