সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

আল্লামা কাসেমী রহ. এর জীবন ও কর্ম স্মারকে লেখা আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। ১৯৪৫ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। গত ১৩ ডিসেম্বর ২০২০ সালে ইন্তেকাল করেছেন। বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে ছিলেন। সম্প্রতি তার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে করা হচ্ছে একটি স্মারক। তার প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার উদ্যোগে এ স্মারক প্রকাশ করা হবে।

রাহবারে মিল্লাত আল্লামা নূর হোছাইন কাসেমী রহ. এর ছাত্র, ভক্ত, ঘনিষ্ঠজনদের থেকে লেখা আহবান করা হয়েছে প্রকাশিতব্য স্মারকে।

জানা গেছে, স্মারকটি বারিধারা জামিয়ার খতমে বোখারী মাহফিলের আগেই প্রকাশিত হবে। সুতরাং এতে আগ্রহী লেখকদের আগামী ৩১ জানুয়ারী, ২০২১ এর মধ্যে নিম্নের ই-মেইল ঠিকানায় লেখা পাঠানোর আহ্বান জানানো যাচ্ছে।
ই-মেইল ঠিকানাটি jmbaridhara@gmail.com

লেখার মৌলিক বিষয়/ক্যাটাগরি:
১. জীবনীমূলক ২. তাঁর ব্যক্তিত্ব, চরিত্র, ইলমিয়্যাত, উন্নত গুনাবলী, অবদান ইত্যাদি দিক নিয়ে ‘আলোকপাত’। ৩. “জীবন ও কর্ম” বিষয়ে বিবরণ। ৪. বৈশিষ্ট্য, চিন্তাধারা, আদর্শ ইত্যাদি বিষয়ক। ৫. তাদরীসের বৈশিষ্ট্য/ইলমে হাদীসে দক্ষতা। ৬. ফিকরে দারুল উলূম (আহলুস সুন্নাত ওয়াল জামায়াত) প্রতিষ্ঠা। ৭. ইসলামী সিয়াসাতে তাঁর অগ্রনী ভূমিকা।

৮. হক প্রতিষ্ঠা ও বাতিলের নিরশনে আপোসহীনতা। ৯. তাসাউফ ও সুলূকের জগতে পদচারণা। ১০. স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে তৎপরতা। ১১. স্মৃতিচারণ। ১২. আদর্শ ছাত্র ও মানুষ গড়ার কারিগর। ১৩. দীনী শিক্ষা প্রতিষ্ঠান গড়া ও পরিচালনা করা।
১৪. বিশ্বাসে এবং আমলে আকাবিরে দারূল উলূম দেওবন্দের পদাঙ্ক অনুসরণ। ১৫. ওয়াজ-নসীহতে তাঁর চিত্তাকর্ষক বক্তব্য।

নিবেদনে: সম্পাদনা পরিষদের পক্ষে, হাফেজ মাও. আবু সালেহ, শিক্ষক, জামিয়া মাদানিয়া বারিধারা। মোবাইল: ০১৭১৫১৩৫৯৪৭

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ